সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘আবরারের খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে’

আকাশবার্তা ডেস্ক :

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং তাদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপি প্রসঙ্গে বলেন, এখন উনারা যে বেসুরা গান গাইছেন, এতে জনগণ কান দেবে না।

আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বরং এ দেশে আইনের শাসন নষ্ট করেছেন বিএনপি। সুতরাং বিএনপিকে আগে শুধরাতে হবে।

আনিসুল হক বলেন, দায়িত্বজ্ঞানহীন নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন- আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930