সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সরকার ছাত্রলীগকে খুন করার লাইসেন্স দিয়েছে : ভিপি নূর

আকাশবার্তা ডেস্ক :

সরকার ছাত্রলীগকে খুন করার লাইসেন্স দিয়েছে বলে জানিয়েছেন ভিপি নূর। তিনি আরো বলেন, দুদিন পর এ বিচার ‘যে লাউ সেই কদু’। এই সরকারের উপর কখনো আস্থা রাখা যায় না।

সরকারের সমালোচনা করে ভিপি নূর আরও বলেন, এই সরকার ছাত্রলীগকে বিসিএসে পুরস্কৃত করেছে। তাই আমাদের প্রতিবাদ চলবে বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় রাজু ভাস্কর্যের সামনে এমন ঘোষণা দেন ভিপি নূর।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930