সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

র‌্যাবের অভিযানে চুরি হওয়া ১২৫০ মোবাইল উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫০টি বিভিন্ন ব্যান্ডের এন্ড্রয়েড স্মার্টফোন ও ৯০০টি সাধারণ মোবাইল এবং ছিনতাইকৃত নগদ ২২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিযে ছনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৪ জন’কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সাজ্জাদ হোসেন (২৪), মোঃ শাহজালাল হাওলাদার(৩২), মোঃ হৃদয়(২১), মোঃ আঃ ছাত্তার(৪৫), মোঃ মিলন হোসেন(৩৫), আবুল হোসেন(২৫), মোঃ মোস্তফা(৩১), মোঃ আলী অজগর(২১), মোঃ রমজান সরদার(৩১), ১০। মোঃ নাসির উদ্দিন(৪৩), ১১। মোঃ দেলোয়ার হোসেন(৩৫), মোঃ মাহিম মিয়া(২৮), মোঃ হায়দার আলী(৪৫) ও মোঃ শাহজাহান(১৮)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় কখনো গার্মেন্টস কর্মী আবার কখনো সাধারণ যাত্রীর ছদ্মবেশে কৌশলে সাধারণ গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে।

আর ছিনতাইকৃত চোরাই মালামাল সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে যায়। সাজ্জাদ মালামাগুলো হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুদ রেখে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে। তার নিদের্শে এই চক্র তাদের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‌্যাব-১১ এর অনুসন্ধানে ছিনতাই সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে তা বন্ধকরণ ও জড়িতদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ব ছিনতাইকারী চক্র বলে জানায়। সাজ্জাদ এই চক্রের লিডার এবং মোঃ সাজ্জাদসহ, মোঃ শাহজালাল হাওলাদার, মোঃ হৃদয়, ও মোঃ আব্দুল ছাত্তার দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বিভিন্ন কৌশল অবলম্বন করে গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। এ ব্যাপাওে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে র‌্যাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930