সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বুধবার ঢাকায় আসছেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বুধবার (১৬ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা।

এক দিনের সফরে ওইদিন বিকালে ঢাকায় পা রেখে পরের দিন রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। খবরটি নিশ্চিত করেছে বাফুফে।

এশিয়া সফরে থাকা ইনফান্তিনো মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে আসবেন। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি।

ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার ঢাকায় এসেছিলেন দুইবার ২০০৬ ও ২০১২ সালে। আর আশির দশকে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930