মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাবিতে র‍্যাগিং ঠেকাতে হলগুলোতে বসানো হবে সিসি ক্যামেরা

জাবি প্রতিবেদক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং র‌্যাগিং ঠেকাতে আবাসিক হলগুলোর করিডোর, কমনরুম এবং গণরুমে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি ক্যামেরা) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত রোববার অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে র‌্যাগিং পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে চারটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি যে কোনো সময় হল পরিদর্শন করতে পারবে এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা এ কমিটিকে সার্বিক সহায়তা দেবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে র‌্যাগিংসহ, ম্যানার শেখানো, রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করা এসব ঠেকাতে আবাসিক হলের করিডোর, কমনরুম এবং গণরুমে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘র‌্যাগিং, সিনিয়র-জুনিয়র সম্পর্ক তৈরির নামে গণরুম-গেস্টরুমে ম্যানার শেখানো, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করাসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। র‌্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট এবং রেজিস্ট্রারকে ক্ষমতা দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রতি হলের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ।

এ ব্যাপারে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রভোস্ট কমিটির একটি বৈঠক হয়েছে। সেখানে শিক্ষকরা নিজেদের উপস্থিতি ও পর্যবেক্ষণের মাধ্যমে র‌্যাগিং নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। বিভাগের ছাত্র উপদেষ্টাদের এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। র‌্যাগিংয়ের ঘটনা কিছু গোপনেও ঘটছে। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। হলের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে। গণরুমে কে ডুকছে, এসব তথ্য আমরা নেব।’

এনএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০