সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, অপব্যবহার বন্ধ করুন’

আকাশবার্তা ডেস্ক :

সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ছাত্রদের রাজনীতি করা সাংবিধানিক অধিকার। এ অধিকার খর্ব করা উচিৎ নয়। তবে লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর অপব্যবহার বন্ধ করুন। দেশে ছোট বড় অনেক সম্রাট তৈরি হয়েছে।

এ সম্রাট শুধু আওয়ামী লীগে নয় সব দলেই রয়েছে। এমন সম্রাটদের প্রতিহত করতে হলে প্রয়োজন সকল দলের রাজনৈতিক ঐকমত্য। বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন জনগণের সম্মতির আলোকে হয়নি। আর সে কারণেই বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই।

জনগণের সম্মতির শাসন সৃষ্টি করতে হবে। সম্রাটদের সরকার নয় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গত সোমবার ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে একটি মিলনায়তনে সুজন ফেনী জেলা কমিটির আয়োজনে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক’ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সুজন ফেনী জেলার সভাপতি অ্যাড. লক্ষণ চন্দ্র বণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর রফিকুর রহমান ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, ফেনী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নির্বাহী সচিব ডা. এ.এস.এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ।

আলোচনায় অংশ নেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের জন্য ২০টি প্রস্তাব উত্থাপন করে সুজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930