সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলনে সরব আলোচনায় রিয়াজ হোসেন জয়

ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুর হাতেগড়া আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চন্দ্রগঞ্জ থানা শাখার সম্মেলন আগামী রোববার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে ঘিরে এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় একডজন প্রার্থী তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের মধ্যে দলের নেতা-কর্মীদের মাঝে সরব আলোচনায় এগিয়ে আছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা রিয়াজ হোসেন জয়। তিনি বর্তমান আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রিয়াজ হোসেন জয় লক্ষ্মীপুর সরকারি কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্র।

দলীয় সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন জয় স্কুলজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। আওয়ামীলীগ মতাদর্শের পরিবারে জন্ম নেয়ায় শৈশবকাল থেকেই ছাত্রলীগকে পছন্দ করতেন। স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের শত চক্রান্তের পরও দলের কর্মীদের আগলে রেখে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এই ছাত্রনেতা।

রিয়াজ হোসেন জয় বলেন, বহু কাঙ্খিত রোববারের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার রাজনৈতিক দর্শন বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকা। নির্বাচিত হলে সাধারণ ছাত্রদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উদ্ভুদ্ধ করে দলকে সুসংগঠিত করা। তিনি বলেন, ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতি পছন্দ করি, তাই এখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি।

বহুল আকাঙ্খিত চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে তৃণমূলের কর্মীদের প্রত্যাশা অনুযায়ী প্রকৃত ছাত্রদের থেকে নেতৃত্ব নির্বাচন করা হবে, এমনটাই বিশ্বাস করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজ হোসেন জয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930