সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাশিয়ায় সোনার খনিতে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ায় একটি সোনার খনিতে বাঁধ ধসে নিহত হয়েছে ১৩ জন। শনিবার (১৯ অক্টোবর) সকালে খনির বাঁধ ভেঙ্গে এতে আহত হয় অন্তত আরো ১৪ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকাৎসাধীন রয়েছে।

জানা যায় রাশিয়ার ক্রাসনয়ারস্কের সাইবেরীয় অঞ্চলে খনিটির অবস্থান। দেশটির ইমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত খনির বাধ ধসে ১৩ জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে খনির শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ১০ জনের বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

সাইবেরীয় অঞ্চলের গভর্নর আলেক্সান্দার উস টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, ‘ক্রাসনয়ারস্ক শহরের দক্ষিণে ওই সোনার খনির শ্রমিকদের অস্থায়ী আবাসনে প্রায় ৮০ জন বসবাস করছিলেন।’

তদন্ত কর্মকর্তারা বলেছেন, খনির বাধে ধসের ঘটনায় আরো ১৪ কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, খনিতে উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে আড়াইশ’ জনের বেশি কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930