সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে আ.লীগের ৩টি ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন

ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুরে এ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল ওমর, শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিঙ্কু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১নং উত্তর-পূর্ব পাঁচপাড়া, ৩নং আমানীলক্ষ্মীপুর ও ৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডের সম্মেলন আয়োজন করা হয়। এ সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী হয়েছেন।

৩টি ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা-কর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930