সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ধর্ষণ করতেন বাবা, পিল খাইয়ে গর্ভপাত করাতেন মা

আন্তর্জাতিক ডেস্ক :

নিজের মেয়েকে ধর্ষণ করতেন এক পাষণ্ড বাবা। একদিন দুইদিন নয়, টানা ১৬ বছর ধরে নিজ বাবার লালসার শিকার হতে হয়েছে ওই তরুণীকে। তার মা এসব কাজে বাধা না দিয়ে উল্টো বাবাকে সহযোগিতা করতেন।

বাবার ধর্ষণে বারবার গর্ভবতী হয়ে পড়ত সে। প্রতিবারই কনট্রাসেপটিভ পিল খাইয়ে গর্ভপাত করিয়ে দেয় তার নিজেরই মা। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, নিজের সঙ্গে ঘটে চলা এই নারকীয় নিপীড়নকে ভবিষ্যৎ হিসেবেই মেনে নিয়েছিল মেয়েটি। কিন্তু পাষণ্ড ওই বাবা এবার ছোট বোনের দিকে হাত বাড়াল। বাবার এমন পাশবিকতা দেখে আর চুপ করে থাকতে পারেনি সে।

নিজের ছোট বোনকে বাঁচাতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় সেই নির্যাতিতা মেয়ে। ভারতের শিশু সুরক্ষা আইনে অভিযুক্ত ৪৪ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে মেয়ে।

তবে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে ওই বাবা। মেয়েকে দিনের পর দিন ধর্ষণে স্বামীকে সহায়তা করেছেন স্ত্রী। এই অভিযোগে মেয়েটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই তরুণীর ছোট বোনের বয়স ১৪ বছর। সে জানায়, কিছুদিন ধরে তার বাবা তাকে বারবার যৌন হেনস্তা করছে। কিন্তু প্রতিবারই তার বোন তাকে ধর্ষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিত।

বড় বোন বাড়ি ফিরে এলেও ছোট বোনকে সেফহোমে রাখা হয়েছে। তাদের দুই ভাই ও কয়েকজন আত্মীয় বিষয়টি জানলেও কেউ কোনোদিন প্রতিবাদ করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930