সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় এক ছাত্রকে মারধর করে আহত করার অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে আহত ওই ছাত্রকে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত ছাত্রের নাম মো. আকবর হোসেন। সে ওই মাদ্রাসার আলিম ২য়বর্ষের ছাত্র এবং আলাইয়ারপুর ইউপির জগদীশপুর গ্রামের রুদ্র বাড়ির আব্দুল মন্নানের ছেলে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. শিহাব উদ্দিন।

নির্যাতিত ছাত্র আকবর হোসেন জানান, মাদ্রাসায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রাত্রিকালিন কোচিং করার সময় আমার চোখে ঘুমের ভাব আসে। এসময় শিহাব হুজর আমাকে জোড়া বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে।

নির্যাতনের শিকার ওই ছাত্রের বড়ভাই মো. দিদার হোসেন অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ দিকে সরকারি বিধিমালায় কোচিং নিষিদ্ধ হলেও রাত্রিকালিন ক্লাসের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোচিং ফি’ বাবদ ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, কোচিংয়ের নামে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। কোন ছাত্র কোচিং না করতে চাইলে টিসি দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয়ার হুমকি দেয় মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম আব্দুল হাই।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ এএইচএম আব্দুল হাই’র সাথে মুঠোফোনে এই প্রতিনিধির কথা হলে তিনি রাত ১০টা পর্যন্ত কোচিং করানো এবং ৪০০ টাকা করে ফি’ আদায় করার কথা স্বীকার করেন। তিনি বলেন, আকবর নামে এক ছাত্রকে মারধর করার কথা শুনেছেন। কিন্তু এব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930