সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘বিচার দ্রুত হওয়ায় সরকারের স্বস্তি’

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচার দ্রুত হওয়ায় সরকার স্বস্তি প্রকাশ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এই হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। এতে সরকার স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে, বেলা ১১টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। এ মামলার মোট আসামি ১৬ জন।

সড়ক পরিবহন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন। এই আইন সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে। আইনের খসড়ায় যা ছিলো সেটাই আইনে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ভোলার নাশকতার ব্যাপারে কোনো সাম্প্রদায়িক অপশক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সাকিবদের ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ক্রিকেটাররা প্রধানন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যের মতই। দাবি দাওয়া করতেই পারে।

সুষ্ঠু সমাধানে স্বস্তি প্রকাশ করে তিনি জানান, বিসিবি কোনো অশুভ উদ্দেশ্য আছে কিনা সেটা দেখা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছ ইমেজের নেতাকর্মীদের দলে স্থান দেয়া হবে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা নেতাদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে, দুদকের তদন্ত প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930