সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন, মো. লাল মিয়া (৩০), মো. সুজন বেপারী (২৭) ও মো. সাকিল (৩২)। এদের কাছ থেকে ২০পিস অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যায় কামরাঙ্গীচর থানাধীন নিজামবাগ মেইন রোড চেয়ার ম্যানের গলিতে অভিযান চালায়।

এ সময় মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়ার বাবার নাম চাঁন মিয়া, মাদারীপুরের আঙ্গুল কাটা গ্রামে তাদের বাড়ি। আর কামরাঙ্গীরচর থানার চেয়ারম্যান গলিতে ভাড়া থাকেন।

এছাড়া গ্রেপ্তারকৃত সুজনের বাবার নাম দেলোয়ার বেপারী। বরিশাল বাকেরগঞ্জে তাদের বাড়ি। কামরাঙ্গীরচর তানার নিজামবাগ সরকার বাড়ির জাকিরের বাড়ির ভাড়াটিয়া। তাদের কাছ থেকে একটি ছোট সাদা পলিজিপারে রক্ষিত হালকা গোলাপি রংয়ের ২০ পিস এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের অপর একটি দল লালবাগ থানাধীন ৫৬/৩ রাজনারায়ন ধর রোডস্থ আবুল হোসেন এর কাচের দোকানের সামনে বুধবার বিকালে অভিযান চালায়। এ সময় শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শাকিলের কাছ থেকে একটি নীল রংয়ের পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় শুকনা গাঁজা উদ্ধার করা হয়। তার বাবার নাম আব্দুল আউয়াল। লালবাগ থানার ৪৩ নম্বর রাজনারায়ন ধর রোডে তাদের বাড়ি। কামরাঙ্গীরচর থানার নূরীয়া মাদ্রাসা গলি হাজী সোলেমান এর ভাড়াটিয়া বলে জানা গেছে।

দু’টি ঘটনায় কামরাঙ্গীরচর ও লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930