বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘উজানে নাও ঠেলেই ক্ষমতায় এসেছি’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেছেন, সবসময় বৈরি পরিবেশেই রাজনীতি করেছি। উজানে নাও ঠেলেই রাজনীতি করে ক্ষমতায় এসেছি। দেশের উন্নতিও করেছি। আমি ভয় পাই না। আমার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নাই।

সম্প্রতি আজারবাইজান সফর শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত হওয়া জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে। দেশের সম্মানও পুনরুদ্ধার করেছি আমরা।

শেখ হাসিনা বলেন, মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কেননা, কখন কে কোন অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আর অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে।

ক্রিকেটারদের দাবি- দাওয়া বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবিকে তারা জানাতে পারতো। আন্দোলনে না গিয়ে দাবি-দাওয়া উত্থাপন করতে পারতো। তবে সেটা এখন মিটমাট হয়ে গেছে। কেননা, আমরা যেভাবে আমাদের ক্রিকেটারদের সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশই আছে এমন সমর্থন দেয়। আমাদের ক্রিকেটাররা খেলছেও ভালো।

সাকিবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জুয়াড়ির ফোনের বিষয়টি আইসিসি কিংবা বিসিবিকে না জানিয়ে সাকিব আল হাসান ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাকিবের পাশে থাকা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১