সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার দিনাজপুরের ডিসির অবৈধ সম্পর্কের তথ্য ফাঁস! (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

জামালপুরের পর এবার দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

অভিযোগে বিভিন্ন প্রলোভনে অবৈধ সম্পর্কের পর ওই নারীকে প্রাণনাশেরও নাকি হুমকি দিচ্ছেন ডিসি। সম্প্রতি ভিডিওতে এমনই অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান এক নারী।

তবে অভিযুক্ত নারীর আনিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

সম্প্রতি এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে উল্লেখ করেছেন, বিভিন্ন প্রলোভনে অবৈধ সম্পর্কের পর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ডিসি মাহমুদুল আলম।

তার সেই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়েছে।

ভিডিও বার্তায় ওই নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার।

সম্প্রতি জামালপুরের ডিসির সঙ্গে এক নারীর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই মাহমুদুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তার সঙ্গে নানা সময়ে কথা বলা ভিডিও কল রেকর্ড, মোবাইল কল রেকর্ডসহ যাবতীয় তথ্য ডিলিট করে দিতে বলেন।

এ ছাড়া বিষয়গুলো কাউকে জানালে চাকরি থেকে বহিষ্কার ও রাজাকারের সন্তান বানিয়ে দেয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই নারী।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

তারা বলছেন, জেলা প্রশাসকের ব্যবহার ভালো না এবং চরিত্রও খারাপ। ভাইরাল হওয়া ভিডিওতে মুক্তিযোদ্ধারা লজ্জিত জানিয়ে জেলা প্রশাসকের অপসারণ এবং তার শাস্তি দাবি করেছেন তারা।

জানা গেছে, দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী।

এদিকে ঘটনার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি বলেন, আমার ঊর্ধ্বতনরা তদন্ত করতে গেছেন, তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

অন্যদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিও দেখেছি, যার সঙ্গে জেলা প্রশাসকের সম্পৃক্ততা রয়েছে। এভাবে একের পর এক মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করে তিনি সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন।

মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি নির্যাতন, অবহেলা ও অপমানিত হওয়া এই ধরনের সরকারি কর্মকর্তা স্বাধীনতার পক্ষের হতে পারে না।

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930