রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইফার ডিজি সামীম আফজালের ব্যাংক অ্যাকাউন্ট তলব

আকাশবার্তা ডেস্ক :

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ক্যাসিনো কেলেঙ্কারির নায়কদের সঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় তার নামও চলে আসে।

গোয়েন্দা সংস্থাসমূহের প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত পত্রে সামীম মোঃ আফজাল পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং -১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১ জন্ম তারিখ -৩১/১২/১৯৫৭ পাসপোর্ট নং বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং একাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে সব কয়টি তফসিলি ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়।

সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মো. আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে ২ দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১