সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়েছেন মঞ্জু’

আকাশবার্তা ডেস্ক :

অবৈধ অস্ত্র ও মাদকসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আটক করা হয়েছে। চলমান ক্যাসিনোবিরোধী অভিযান ও শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমান অর্থ তিনি আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে পাচার করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর টিকাটুলিতে মঞ্জুর কার্যালয়ে অভিযান শেষে এ কথা জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল।

এর আগে বৃহস্পতিবার দুপুর একটার দিকে টিকাটুলির নিজ কার্যালয় থেকে কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আটক করা হয়। মঞ্জু বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ওয়ারী থানায় দায়ের করা এক চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযানে তার কার্যালয় থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। বিকেলে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে।

শাফী উল্লাহ বুলবুল বলেন, অভিযোগ রয়েছে, কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়েছেন এবং সেসব অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন।

মঞ্জুকে গ্রেপ্তারে দেরি কেন জানতে চাইলে তিনি বলেন, কাউকে গ্রেপ্তারের জন্য তার বিরুদ্ধে যথাযথ স্বাক্ষীর প্রয়োজন। এ জন্যই এতদিন অপেক্ষা। এখন তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

অভিযান শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন লে. কনেল শাফী উল্লাহ বুলবুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930