বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নতুন ও পুরোনো আইনে শাস্তি ও জরিমানা (ছবি)

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে ১ নভেম্বর (শুক্রবার) থেকে কার্যকর হলো আলোচিত ‘সড়ক পরিহন আইন ২০১৮’। নতুন আইনে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ১০ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স না ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

যা পূর্বের আইনের তুলনায় মাত্রাতিরিক্ত বেশি বলেই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

নিম্মে নতুন ও পুরোনো আইনে শাস্তি ও জরিমানার বিষয়গুলো তুলে ধরা হলো-

১. নতুন সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ ২৫ হাজার টাকা বা ৬ মাসের জেল। যা আগে ছিলো সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা বা চার মাসের জেল।

২. নতুন আইনে ভুয়া লাইসেন্সের জন্য ১-৫ লাখ টাকা জরিমানা বা ৬ মাস থেকে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পুরোনো আইনে এটা ছিলো ৫০০ টাকা জরিমানা বা চার মাসের জেল।

৩. নতুন আইন অনুযায়ী রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালালে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের জেল। যা আগে ছিলো সর্বোচ্চ দুই হাজার টাকা বা তিন মাসের জেল।

৪. লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় নতুন আইনে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যা পুরোনো আইনে ছিলো মাত্র ২০০ টাকা।

৫. নতুন আইনে ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দন্ড। যা আগে ছিলো সর্বোচ্চ ২০০০ টাকা তিন মাসের জেল।

৬. ট্রাফিক আইন অমান্য বা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে নতুন আইন অনুযায়ী সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হবে। যা আগে ছিলো যথাক্রমে ২০০ এবং ৩০০ টাকা।

৭. নতুন আইনে অবৈধ পার্কিং এর জরিমানা সর্বোচ্চ ৫ হাজার টাকা। যা আগে ছিলো ২০০ টাকা।

৮. গাড়ি চালানোর সময় সিটবেল্ট না বাঁধলে বা ফোনে কথা বললে জরিমানা ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা। যা পুরোনো আইনে ছিলো ২০০ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০