সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাপনের ক্যাসিনো খেলার ভিডিও বিদেশের : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয়, বিদেশের। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পাপন হয়তো বিদেশে খেলেছেন।

রোববার সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএসআরএফ সংলাপে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকেও আইনের আওতায় আনা হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনো বিষয়ে কেউ এখানে ছাড়া পাচ্ছে না। আমরা এ পর্যন্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা মূলত ক্যাসিনো ব্যবসার উৎপত্তি ঘটিয়েছে। যারা ক্যাসিনো ব্যবসা লিড দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তারে চেষ্টা করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930