সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘দিল্লির বাতাস সিগারেটের চেয়েও ক্ষতিকর!’

আন্তর্জাতিক ডেস্ক :

দিল্লির বাতাসে বিষাক্ত ধোঁয়া সিগারেটের চেয়েও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ভারতের প্রভাবশালী রাজনীতিক ও কংগ্রেসের এমপি শশী থারুর।

তিনি বলেন, বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গেছে।

এক সমীক্ষায় উঠে এসেছে, দিল্লির দূষণ এতটাই ভয়াবহ যে, সেখানকার ৪০ শতাংশ বাসিন্দা স্থায়ীভাবে দিল্লি ছেড়ে দিতে চাইছেন। আর ১৬ শতাংশ বাসিন্দা চাইছেন এই অবস্থায় শহরের বাইরে থাকতে।

এদিকে রোববার সকালে চারপাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ায় রানওয়ে দেখতে না পাওয়ায় ৩২টি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে নামেনি। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছে।

মূলত ধোঁয়ার কারণে এক হাত দূরের জিনিসও দেখা না যাওয়ায় সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এনডিটিভি জানায়, রোববার দিল্লির বাতাসে গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৬২৫ ছিল। এ সূচক অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সাধারণ মানের, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ এবং ৪০১-৫০০ মারাত্মক খারাপ বলে ধরা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930