মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

খোকাকে বিদায় জানাতে লাখো মানুষ (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

নয়াপল্টনে বিএনপি নেতা, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জানাযায় জনতার ঢল মেমেছে। শেষ বিদায় জানাতে ছুটে এসেছেন হাজারও মানুষ। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দু পাশে তিল ধারণের ঠাঁই ছিলো না। লাখো মানুষের উপস্থিতির কারণে যান চলাচল ছিলো বন্ধ।

এ সময় দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা জানাজায় অংশ নেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর দুইটার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন।

এছাড়া সারা বাংলাদেশে থেকে হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ের জানাজায় অংশ নেন।

নয়া পল্টনে জানাজা শেষে সাদেক হোসেন খোকার লাশ নেয়া হচ্ছে নগর ভবনে। সেখানে চতুর্থ জানাজা দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে দুপুর ১২ টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খোকার মরদেহ শহীদ মিনারে আনা হয়। এরপর শুরু হয় সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

শহীদ মিনারে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, আমার বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাবার সাথে আমি দীর্ঘ সময় থেকে তার ভুক্তভোগী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এখনই দূর করা প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করা প্রয়োজন। বেগম খালেদা জিয়া যে প্রতিহিংসার কারণে কারাগারে রয়েছেন তা সমাধান করার জন্য অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার মরদেহ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০