সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘বাদল ভাইকে আর পদত্যাগ করতে হবে না’

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল চলে গেছেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সাংসদ বাদলের ছোট ভাই মনির খান জানান, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেওয়া হয়। ১৮ অক্টোবর থেকে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ববধায়নে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মঈন উদ্দীন খান বাদলের জন্ম ১৯৫২ সালের ২১ ফেব্রুারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন বাদল। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাতিও পান তিনি।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। বাঙালিদের ওপর আক্রমণের জন্য পাকিস্তান থেকে আনা অস্ত্র চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে খালাসের সময় প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন বাদল।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাদল সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি আকৃষ্ট হন। জাসদ, বাসদ হয়ে পুনরায় জাসদে আসেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চট্টগ্রামে কালুরঘাট সেতু পুণঃনির্মাণের দাবিতে এক অনশন কর্মসূচিতে তিনি ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে উক্ত সেতু পুণঃনির্মাণের কার্যক্রম গ্রহণ না করলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জাসদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার সংবাদকে বলেন, সংসদ থেকে বাদল ভাইকে আর পদত্যাগ করতে হবে না। ডিসেম্বরের আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। বাদল ভাইয়ের আর পদত্যাগ করতে হবে না।

তিনি বলেন, কালুরঘাট সেতু নির্মাণের জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার স্মৃতি ধরে রাখতে হলে এখনই সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930