সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
গরু ও বলদের বিয়ে

ভারতে দুই কুকুরের বিয়ের পর গরু ও বলদের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশে মোরাদাবাদে দুই কুকুরের বিয়ের পর এবার গরু ও বলদের বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। খবর ভারতীয় গণমাধ্যম কলকাতা টাইমস টোয়েন্টি ফোরের।মোরাদাবাদের সেলিব্রেটি কাপল নামের একটি সংস্থা এই বিয়ের আয়োজন করে। পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়ে কৃষ্ণপ্রিয়া নামের গরু এবং নন্দী নামের বলদটি।

এই গরু ও বলদের অভিনব বিয়ে দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এটি ভারতে প্রথম গরু ও বলদের বিয়ে বলে মনে করছে অনেকেই।

সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের গরুর দুধে সোনা তত্ত্ব নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এই ঝড় থামতে না থামতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আরেকটি ইস্যু পেল।

এর গত সেপ্টেম্বরে জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গরু’ ও ‘ওম’ এর মতো শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়।

তিনি বলেন, এসব মানুষ মনে করেন ভারত ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930