সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এক জালেই ৪০ লাখ টাকার পোয়া মাছ

আকাশবার্তা ডেস্ক :

একেই বলে ভাগ্য। দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবদিয়া চ্যানেলে এক জেলের জালে একসাথে উঠে এসেছে ৮১টি বড় সাইজের পোয়া মাছ। যার প্রতিটির ওজন ১৫-২৫ কেজি। আর ৮১টি পোয়া মাছ বিক্রি করে পেয়েছেন ৪০ লাখ টাকা।

গত বুধবার এক জালেই কপাল খুলে গেছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি শাইরারডেইল এলাকার জামাল উদ্দিন বহদ্দারের। তিনি ঐ এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

ভাগ্যবান জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার গভীর রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুত্বুদিয়া চ্যানেলে জাল বসিয়ে চলে আসেন তিনি। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, তা টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তুলা হলে দেখেন এক ঝাঁক পোয়া মাছ জালে আটকেছে। সবগুলো মাছের আকার বড়। প্রতিনিটি মাছের ওজন ১৫-২৫ কেজি হতে পারে।

তিনি আরো জানান, পোয়া মাছের বিশাল ঝাঁক পাওয়ার কথা প্রচার পেলে উৎসুক মানুষ ঘটনাস্থলে এসে ভীড় জমান। ব্যবসায়ীরা মাছগুলো কিনতে দর হাঁকেন। প্রথমে ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। পরে কক্সবাজার ফিশারীঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ী ৪০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার রহমত উল্লাহ বলেন, মহেশখালী দ্বীপের ইতিহাসে এত বড় সাইজের পোয়া মাছ কোন জেলের জালে ধরা পড়েনি। ঘটনাটি সবার মাঝে কৌতুহলের সৃষ্টি করে। আল্লাহর কুদরতিতে হাত দেয়া অসাধ্য। তিনি যাকে ইচ্ছা এভাবে ভরিয়ে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930