সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
আসিফ নজরুল।

‘ভারতের সুপ্রিম কোর্টকে হিন্দুত্ববাদী চেতনা গ্রাস করেছে’

আকাশবার্তা ডেস্ক :

ভারতের বিতর্কিত বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাবে শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ভারতের দু’একটা প্রতিষ্ঠান ছিল গর্ব করার মতো। এরমধ্যে অন্যতম সুপ্রিম কোর্ট । কিন্তু হিন্দুত্ববাদী শাসনামলের চেতনা যে এ আদালতকেও গ্রাস করেছে তার প্রমাণ হচ্ছে বাবরি মসজিদ সংক্রান্ত রায়।

তিনি বাংলাদেশিদের সতর্ক করে বলেন, তবে এ রায় আমাদের যতো কষ্ট দিক না কেন, মনে রাখতে হবে এর সাথে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর কোনরকম সম্পর্ক নেই। ফলে রায়ের কারণে কেউ যেনো তাদের কোনো ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেককে। কেউ অধম হলে আমরা উত্তম হবো না কেন?

শনিবার (৯ নভেম্বর) ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের জায়গা রাম মন্দিরের জন্য দেয়া হয়। আর মসজিদের জন্য বিকল্প জমির আদেশ দেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930