সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রমাণ পাওয়ায় তুরিন আফরোজকে অপসারণ : আইনমন্ত্রী

আইন আদালত ডেস্ক :

ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধের প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী তার নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, তুরিন আফরোজ অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। রেকর্ডটি আমরা যথেষ্ট সতর্কতার সঙ্গে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেছি। এ কাজ করতে গিয়ে তার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেছি। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার গলার কণ্ঠস্বর প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি তার (তুরিন আফরোজ) কাজে আমরা সন্তুষ্ট। তাকে আমরা যে দায়িত্ব দিয়েছি নিষ্ঠার সঙ্গে তিনি তা পালন করেছেন। সেগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু তিনি কেন যে এই কাজটি করতে গেলেন, এটা দুঃখজনক।

আমরা আজ তাকে খুশি মনে অপসারণ করেছি তা কিন্তু নয়। যে মামলা নিয়ে আসামির সঙ্গে তিনি কথা বলেছিলেন সেই মামলাটির এখন চার্জ গঠন করা হচ্ছে। এজন্য ওই পদ থেকে তাকে অপসারণ করেছি।

তুরিন আফরোজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যে রেকর্ড আমরা পেয়েছিলামে তাতে যে কণ্ঠ শোনা গেছে আমরা নিশ্চিত এটা তুরিনেরই কণ্ঠ। তারপরও যতটুকু প্রয়োজন হয়েছে তার সঙ্গে কথা বলেছি। সাক্ষীদের সঙ্গেও কথা বলেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930