সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

১০ বছরে পদার্পন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মোহনা টেলিভিশন’। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। “প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি” এই স্লোগানে সোমবার (১১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে মোহনা টিভি দর্শক ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।

ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিনসহ সাংবাদিক আনোয়ার রহমান বাবুল, মো. কামাল উদ্দিন, মীর ফরহাদ হোসেন সুমন, জহিরুল ইসলাম শিবলু, কাজী মাকছুদুল হক, রাকিব হোসেন রনি, হাসান মাহমুদ শাকিল, রুবেল হোসেন, সুমন দাস, নিজাম উদ্দিন, রাজিব হোসেন রাজু, রাকিব হোসেন আপ্র, ফরহাদ হোসেন, জুনাইদ আল হাবিব, আবুল কাশেম সাদ্দাম, ফয়সাল কবিরসহ আরো অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930