শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘১৬ ডিসেম্বর ছেঁড়া-ফাটা পতাকা উড়ানো যাবে না’

আকাশবার্তা ডেস্ক :

১৬ ডিসেম্বরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম মানতে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মন্ত্রী পরিষদের নির্দেশক্রমে ১৬ ডিসম্বের সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলনে যথাযথ নিয়ম মেনে চলতে হবে। কোথাও ছেঁড়া, ফাটা ও মলিন পতাকা উড়ানো যাবে না।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এসব বিষয় জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিভিন্ন জায়গায় দেখা যায় পতাকার রং যথেষ্ট মলিন, সাইজ নষ্ট, সেগুলো উত্তোলন করা হয়। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর এসব পতাকা উড়ানো যাবে না।

তিনি বলেন, পতাকার সঠিক মাপ, ফ্রেস রং থাকতে হবে। পুরানো ছিঁড়ে যাওয়া কিংবা মলিন পতাকা কেউ উড়াতে পারবে না। বিজয় উদযাপনে অনেকে পতাকা উত্তোলন করেন, কিন্তু পরে আর নির্ধারিত সময়ে নামানো হয় না। নিয়ম অনুযায়ী নির্ধারিত টাইমে সম্মানের সঙ্গে পতাকা নামাতে হবে।

মন্ত্রী বলেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত, যুদ্ধাপরাধী কেউ থাকতে পারবে না, তাদেরকে আমন্ত্রণ না জানাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, বিজয় দিবসের দিন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। স্মৃতিসৌধ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ওই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। বিদেশিদের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এবার বিজয় দিবসের অনুষ্ঠান দেখানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বড় পর্দার টিভির ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী।

শহীদ বুদ্ধিজীবী দিবসকে মাথায় রেখে ১৪ তারিখে কোন আলোকসজ্জা হবে না জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৪ ডিসেম্বরের পর আলোকসজ্জা করা যাবে। কিন্তু দিবসটিকে কেন্দ্র করে অনেকেই আগ থেকেই আলোকসজ্জা করে থাকেন, সেটা করা যাবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০