শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’ শুরু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউট।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম।

এসময় ‘গণমানুষের কবি নজরুল’ বিষয়ে বক্তব্য রাখেন, নজরুল ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।

জানা গেছে, ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ১৪-১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। ‘সম্মেলনে জাতীয় কবি নজরুল ইসলামের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনে গত মঙ্গলবার থেকে টানা পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০