সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।বন্দুকযুদ্ধের স্থান থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি, দেশে তৈরি ১টি বন্দুক (এলজি), ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নূর কবির (২৮)। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের সিকদারপাড়া এলাকায়। বাবার নাম মোহাম্মদ মতলব।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদাছ্যুরি খালের কেওড়া বাগানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সল হাসান খান বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে বিজিবির লেদা সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল নাফ নদীর লেদাছ্যুরি খালের পাশের বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এসময় কেওড়া বাগানে ৩ থেকে ৪ জন লোককে মাটি খুঁড়তে দেখা যায়। তাঁরা কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা মাটির নিচ থেকে বের করছিলেন। তাঁরা আচমকা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ৮ থেকে ১০ মিনিট গোলাগুলি হয়।

একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবির টহলদলের সদস্যরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেন। গুলিবিদ্ধ ব্যক্তির পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। তা থেকে তাঁর নাম-পরিচয় জানা যায়। পরে তাঁকে ও বিজিবির আহত সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক বলেন, গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে রাতে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930