মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতাপগঞ্জ সঃপ্রাঃ বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল ১৭ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা। এ উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মদের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, আ.লীগ নেতা জয়নাল আবেদীন কাজল।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল। এ সময় উপস্থিত ছিলেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, মো. আলাউদ্দিন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও এ্যাড. সামছুদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো. আলতাফ হোসাইন। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০