সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজ আসছে মঙ্গলবার

অর্থ বাণিজ্য ডেস্ক :

আগামী মঙ্গলবার ঢাকায় আসবে মিশর থেকে কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান। শনিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এস. আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে। এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজ কার্গো উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছাবে।

এদিকে রাজধানীসহ সারাদেশে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সরকারের নানা পদক্ষেপেও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৪০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930