শনিবার ১৩ই জুন, ২০২৬ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ১৬শ’ কেজি পেঁয়াজ জব্দ, গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে ১৬শ’ কেজি (৪০বস্তা) পেঁয়াজ জব্দসহ একটি গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ নভেম্বর) রাতে পৌরশহরের গেঞ্জিহাটা রোডের ব্যবসায়ী (মুদি দোকানী) মাইন উদ্দিন তার গোডাউনে নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় ওই গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে কার্তিক চন্দ্র সাহার একটি পাইকারি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, মাইন উদ্দিন স্টোর ক্রয় রশিদ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় ১৬শ’ কেজি পেঁয়াজ জব্দ করাসহ তার গোডাউনটি সিলগালা করা হয়েছে। এছাড়া বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় অপর এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০