সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের হাসান মাহমুদ খেলবে বিপিএলে

স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ- বিপিএল-২০১৯ এর প্লেয়ার্স ড্রাফট শেষ হয়ে গেছে। লটারির মাধ্যমে দেশি ও বিদেশি খেলোয়াড়দের বেছে নিয়েছেন দলগুলো। তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ক্রিকেটার হাসান মাহমুদকে কিনে নিয়েছেন ঢাকা প্লাটুন।

লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমির কোচ মনির হোসেন বলেন, এখানকার কোন খেলোয়াড়ের পূর্বে ক্রিকেটের এমন বড় আসরে খেলার সুযোগ হয়নি। হাসান বিপিএলে খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেট একাডেমিসহ জেলাবাসী খুবই আনন্দিত। ইতিমধ্যে এখানকার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করছেন হাসান মাহমুদ ভালো খেলে এ জেলার সুনাম বৃদ্ধি করবে।

হাসান মাহমুদ, ফাইল ফটো।

ঢাকা প্লাটুন :
দেশি ক্রিকেটার : তামিম ইকবাল (এ+), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদী হাসান (বি), আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), শুভাগত হোম (বি), মাশরাফি বিন মর্তুজা (এ+), রকিবুল হাসান (সি), জাকের আলি (ডি)।

বিদেশি ক্রিকেটার : থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস, শহিদ আফ্রিদি।

উল্লেখ্য, হাসান মাহমুদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি মো. ফারুক হোসেনের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলার। হাসান ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে ১৪০ কিলোমিটার বেগে বল করে বিশ^ মঞ্চে নিজেকে মেলে ধরেছেন। হাসান মাহমুদ অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলে লক্ষ্মীপুরের হয়ে খেলেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930