সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি।

লবণের বেশি দাম রাখায় রাজধানীতে আটক ৭

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর হাজারীবাগ এলাকায় লবণের দাম বেশি রাখায় ৬ খুচরা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়াও রাজধানীর উত্তরখান থেকে আরেক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ধানমন্ডির হাজারীবাগ ও উত্তরখান থেকে তাদের আটক করা হয়।

সকাল থেকেই লবণ নিয়ে গুজবের ফলে সারা দেশে দাম বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো এলাকার দোকানগুলোতে লবণ শেষ হওয়ার খবরও পাওয়া গেছে।

তবে দেশে লবণের কোনো ঘাটতি নেই এবং বাড়তি দামে লবণ বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

লবণের দাম বাড়তি রাখায় দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। রাজধানীতেও অভিযানে ৬ জনকে আটক করা হয়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, কোন কারণ ছাড়া লবণের দাম বেশি রাখায় ছয় খুচরা ব্যবসায়ীকে আটক হয়। তারা প্রতি কেজি লবণ ১২০ টাকা ১৩০ টাকা করে রাখছিল।

তিনি জানান, আমাদের জিজ্ঞাসাবাদে দোকানিরা লবণের দাম বেশি রাখার কোন কারণ দেখাতে পারেনি।

এদিকে রাজধানীর উত্তরার উত্তরখান এলাকা থেকে একই অভিযোগে আরেক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930