সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বড়কুল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন ইয়াছিন আরাফাত

প্রতিবেদক, চাঁদপুর :

হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সরগরম হচ্ছে রাজনীতির মাঠ। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন তাদের প্রচারণা। ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ। সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সরগরম। অনেকেই ব্যানার, ফেস্টুন দিয়ে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা। প্রায় ৮ বছর পর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত।

সাংগঠনিক দক্ষতায়, নেতৃত্বে, তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। দলীয় নীতি-নির্ধারকদের সু-নজরে আছেন বলেও জানান ইউনিয়নের সুধী সমাজ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ব্যতীত দলের শীর্ষ পদে এবার কাউকে বসানো হবেনা। সে হিসেবে এগিয়ে আছেন সাবেক এই ছাত্রনেতা। ছাত্রজীবন থেকে রাজনীতি করে জনপ্রিয় হয়ে উঠা সাবেক এ ছাত্রনেতার ৭নং বড়কুল ইউনিয়নের কৃতি সন্তান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মরহুম বিল্লাল হোসেন তারেকের মাধ্যমে ৯০ পরবর্তী সময়ে রাজনীতিতে পদার্পন।

ইয়াছিন আরাফাত ১৯৯২/৯৩ সনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন পরবর্তীতে ১৯৯৪/৯৫ সনে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৭/৯৮ সনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের (মামুন-খসরু কমিটি) সহ-সভাপতি ছিলেন এবং পরবর্তীতে জেলা যুবলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল কে আহ্বায়ক করে গঠিত চাঁদপুর জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

ছাত্ররাজনীতি থেকে অব্যহতি নেওয়ার পর ইয়াছিন আরাফাত হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আঃ রশিদ-মাইনু গাজী কমিটির সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য।

ইয়াছিন আরাফাত বলেন, ‘‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামিলীগের রাজনীতির সাথে যুক্ত আছি। ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি, বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ৭নং বড়কুল ইউনিয়নের সকল মানুষ আমাকে চিনেন, আমাকে ভালোবাসেন এবং আসন্ন সম্মেলনে আমার সাথেই আছেন । ইনশাআল্লাহ্, আগামী দিনে ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য আমি পুনরায় ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930