সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

যুবলীগের সাধারণ সম্পাদক : কে এই নিখিল?

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে মো. মাইনুল হোসেন খান নিখিলকে। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন।

নিখিল সম্পর্কে আরও জানা গেছে, মাইনুল হোসেন খান নিখিলের জন্মস্থান গ্রাম হরিনা, ডাকঘর-নিশ্চিন্তপুর, থানা- মতলব জেলা- চাঁদপুর, বর্তমান দক্ষিণ মনিপুর। ঢাকা মিরপুরসহ সারা দেশে যুবলীগ নেতা হিসেবে নিখিলের পরিচিতি রয়েছে। ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্ব পালন করছিলেন তিনি।

এর পূর্বে নিখিল যুবলীগের সাংগঠনিক সম্পাদক-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে এসেছেন সাফল্যের সঙ্গে। তৃণমূল থেকে অদ্যবধি রাজনীতির প্রতিটি গন্ডি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পালন করে আসছিলেন তিনি।

যখন ক্যাসিনো নামক শয়তানের কালো ছায়া অনেক ক্ষমতাসীন যুবলীগ-আওয়ামীলীগ-এমপি-মন্ত্রীদের দাওয়া করছে তখন মাইনুল হোসেন খান নিখিল নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করেছেন সততা ও সাহসীকতার সঙ্গে। রাজনীতিতে মাইনুল হোসেন খান নিখিলের অভিষেক ছাত্রলীগ দিয়ে। আর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের মধ্য দিয়ে। দেশের নানা রাজনৈতিক সংকট ও পট পরিবর্তনের সাক্ষী তিনি। অংশীদার আওয়ামী লীগের অনেক আন্দোলন-সংগ্রামের।

পেশাগত ও রাজনৈতিক জীবনের বাইরে মাইনুল হোসেন খান নিখিল একজন সমাজ সেবক। একজন শিক্ষানুরাগী হিসেবে তার ভূমিকা অসীম। যে স্কুলে তার পড়াশোনার হাতেখড়ি বর্তমানে তিনি সেই নিশ্চিন্তপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সভাপতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930