সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না শাকিব

বিনোদন ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে-সন্তানের ব্যাপারে গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ ব্যাপারে গতকাল শাকিব খান গণমাধ্যমের সাথে কিছু প্রসঙ্গে আলোচনা করলেও আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত তুলে ধরার কথা ছিল। কিন্তু আজ তিনি সংবাদ সম্মেলনের বিষয়টি অস্বীকার করলেন।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ মঙ্গলবার এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সাংবাদিকরা যখন সংবাদ সম্মেলন কাভার করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন শাকিব খান জানালেন তিনি আজ সংবাদ সম্মেলন ডাকেননি।

শাকিব বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইমেজ নষ্ট করার জন্য এই গুজব ছড়িয়েছি। তিনি সংবাদ সম্মেলন ডাকেননি।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু মুখ খোলায় কিছুটা ক্ষুব্দ হোন শাকিব খান। দিনভর তিনি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম তথ্য দিয়েছেন। তিনি বেশকিছু গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অপু। সে আমার বউ হতে চায়নি। তাই অপেক্ষা করতে পারলো না। সে নায়িকা হওয়াকেই প্রাধান্য দিয়েছে। তাই সবকিছু প্রকাশ্যে এনে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছে।’

কিন্তু শাকিব খান বলেন, অপুর কোলে দেখতে পাওয়া আব্রাহাম খান জয় তারই পুত্র। তবে অপুকে তিনি বিয়ে করেননি। ঘনিষ্ঠ মুহূর্তে অসাবধানতার খেসারত এই সন্তান। এই মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031