মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মুজিববর্ষে ঢাকায় আসবে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন।

তারই অংশ হিসেবে জুনে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনও ঠিক হয়নি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, ‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে আমাকে জানানো হয়েছে বাফুফে থেকে।’

ম্যানচেস্টার ইউনাইটেড এলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে বলে আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল মঙ্গলবার ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।’

বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’

সূত্র : জাগো নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০