সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ভালো কাজ করলে কিছু মানুষ বাধা সৃষ্টি করবে’

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি।

তিনি বলেন, যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারো জাতীয় পার্টিতে ফিরে আসছে। আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করবো। জাতীয় পার্টির নেতৃত্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জামালপুর জেলার জেপি ও বিজেপি থেকে ২০ জন আইনজীবী জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে বক্তৃতা করছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক ঐক্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে।

এরিক এরশাদ ও বিদিশা সিদ্দিক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমি কাঁদা ছোঁড়াছুড়ি করছি না, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষ ও আমার জন্য জীবন দিবে আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিলো এবং আছে।

তিনি বলেন, আমাকে নিয়ে কে কি বলেলো, তা নিয়ে ভীষণভাবে মগ্ন থাকলে, দেশের জন্য-জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি।

সাধারণভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাধা সৃষ্টি করবে, সেগুলো আমরা যথাযথভাবে নিস্পত্তি করবো বলে মন্তব্য করেন তিনি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আগামী দিনের রাজনীতির নেতৃত্ব জাতীয় পার্টির হাতে। তাই দল আরো শক্তিশালী করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930