শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘জরিমানার জন্য নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, জরিমানার জন্য আইন করা হয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ করা হয়েছে। এই আইনের জরিমানা দিয়ে সরকার পদ্মাসেতু বানাবে না। সরকার আপনার এই টাকা দিয়ে ধনী হতে চায় না। এই আইন এই জন্য করা হয়েছে যাতে আপনি কোনো ধরণের জরিমানা না দেন। আইন কখনও মানুষের অকল্যাণের জন্য করা হয়না। এই আইন অবশ্যই মানুষের কল্যাণে করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার কাটাখালি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ ও সড়ক পরিবহন আইনের অধীনে অনলাইনে জরিমানা পরিশোধের সফটওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১০ জেলার জন্য আজকে যে পজ মেশিন ব্যবহারের উদ্বোধন করা হল এটা একটি ডিজিটাল সিস্টেম। যার ফলে এখানে সব ধরণের তথ্য থাকবে। এই তথ্য প্রধান সার্ভারেও সংরক্ষিত থাকবে। আইন ভঙ্গকারীকে দারে দারে ঘুরতে হবে না। সাথে সাথে জরিমানার টাকা দিয়ে দায় মুক্ত হতে পারবেন। যেহেতু সকল তথ্য অনলাইনে থাকবে তাই জরিমানাকারীও কোনো প্রকার দুর্নীতি করতে পারবেন না।

বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, বাগেরহাট জাতীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, আরআর এফ খুলনার কমান্ড্যান্ট তাছলিমা খাতুন, পিটিসি, খুলনার পুলিশ সুপার শুল্কা সাহাসহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা, বাস শ্রমিক, চালক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে অনলাইনে জরিমানা পরিশোধের জন্য সিস্টেমগত সহযোগিতার জন্য গ্রামীনফোন লিঃ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের মধ্যে একটি তৃপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শওকত জামিল, এসইভিপি এটিএম তাহমিদুজ্জামান, এফএভিপি হাসান মোহাম্মাদ জাহিদ, গ্রামীন ফোন লিঃ এর লিড ম্যানেজার হেলাল উদ্দিন আহম্মেদ, কর্পোরেট ডিভিশনের প্রধান মোঃ নাসার ইউসুফ এবং পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে আগতদের মাঝে নিরাপদ সড়ক চাই বাগেরহাট শাখার পক্ষ থেকে সড়কে দূর্ঘটনা রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০