সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ঈশ্বরদীতে প্রকৌশলীকে পেটালেন যুবলীগকর্মী

আকাশবার্তা ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী মাসুদ রানাকে (৩০) যুবলীগ কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। আহত মাসুদ রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে ঈশ্বরদী শহরের ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ রানা রাজশাহী দুর্গাপুর থানার মোকলেছুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী শহরের পশ্চিম পাশের ওভারব্রিজ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সমর্থকদের বিবদমান দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ রানাকে লাঠিসোটা হাতে আসা কয়েকজন যুবক ধাওয়া করে।

আতঙ্কে তিনি দৌড় দিলে হামলাকারীদের একজন তার পায়ে লাঠি দিয়ে আঘাত করলে তিনি পড়ে যান। এর পর ৭-৮ জন মিলে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কাবেরী শাহ জানান, তার মাথা, ঘাড়, মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন আছে। পুরো শরীরে কালশিটে রক্তাক্ত দাগ রয়েছে। এ ছাড়া বেশ রক্তক্ষরণও হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, লাঠিসোটা হাতের যুবকদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে, হামলাটি যুবলীগকর্মী সন্দেহের সূত্র ধরেই হয়েছে। আহতের পক্ষ থেকে মামলা বা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘শুনেছি স্থানীয় যুবকরা হামলা করেছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930