সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শ্বাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদন্ড

আইন আদালত প্রতিবেদক :

লক্ষ্মীপুরে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। (আজ) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শাহেনুর এ রায় প্রদান করেন বলে জানান পিপি এ্যাড. জসিম উদ্দিন। আদালতে রায় ঘোষণার সময় ৪ আসামির সবাই পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-১। শারমিন আক্তার (২৭), পিতা- সেলিম মিয়া, গ্রাম বসন্তপুর, উপজেলা বসন্তপুর জেলা নোয়াখালী, ২। জসিম উদ্দিন (৩০), পিতা- মোহাম্মদ হোসেন, গ্রাম আন্ধার মানিক, জেলা ও উপজেলা-লক্ষ্মীপুর, ৩। জামাল হোসেন (২৮), পিতা- আবুল কালাম, গ্রাম কালিবৃত্তি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, ৪। নাজিম উদ্দিন (৩০), পিতা-শাহজাহান খান, গ্রাম-বাখরপুর, উপজেলা ও জেলা চাঁদপুর।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই লক্ষ¥ীপুর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মেহেদি মিয়ার বাড়িতে রাত আনুমানিক ১২টার সময় পরকীয়া প্রেমিকসহ শ্বাশুড়িকে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পুত্র খোরশেদ আলম বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। লক্ষ্মীপুর সদর থানার এসআই মোরশেদ আলম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২ জানুয়ারি তারিখে র্চাজশীট দায়ের করেন আদালতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930