সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ব্যাটারি চালিত রিকশায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে অবৈধভাবে ব্যাটারি চালিত রিকশা চলছে। এদের কারণে যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। এগুলো বন্ধ করতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তবে রিকশা উঠিয়ে দেওয়ার আগে রিকশা চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানবিক দিক বিবেচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগরীর গণ-পরিবহন ও রিকশা; বাস্তবতা, সমস্যা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের উদ্যোগে এ গোলটেবিল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়।

বিল্স চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে বৈঠকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।

বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম, ফাতেমা আক্তার ডলি, বিল্স এর নির্বাহী পরিচালক মোঃ জাফরুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, ঢাকা ধর্মবিলসের গোলটেবিলেমহানগর দক্ষিন ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, রিকশা ভ্যান মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ খান।

বৈঠকে বক্তারা বলেন, রিকশা প্রত্যেকের জন্য একটি অতি প্রয়োজনীয় বাহন। কিন্তু রিকশাচালকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তাদের মানবাধিকার, জীবন-যাপন, আইনি সুরক্ষা বিশেষ মনোযোগের দাবি রাখে। রিকশার বিষয়ে সিটি কর্পোরেশনকে স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে। বিশেষ করে দ্রুত এবং স্বল্পগতির যানবাহন নিয়ন্ত্রণ ও যন্ত্রচালিত যানবাহনের বিষয়ে পরিকল্পনা করতে হবে।

তারা বলেন, রিক্সাচালকদের মানবিক বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে হবে। তাদেরকে সংগঠিত করতে হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা মহা-নগরীর গণপরিবহন বিশেষ করে রিকশা এবং রিকশা চালকদের বিষয়ে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930