সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘হঠাৎ ভাইয়ের নির্দেশ’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি। মিছিলের অগ্রভাগে ছাত্রদলের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখা গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়।

হঠাৎ রাজপথে নামা নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা বলেন, হঠাৎ করে লন্ডন থেকে ভাইয়ের নির্দেশ আসলো তাই রাজপথে নামলাম।

তিনি বলেন, এখন আমরা প্রেস ক্লাব থেকে হাইকোর্ট এলাকায় আছি। আমাদের আরও নেতাকর্মী আসছে।

এ অবস্থান কতক্ষণের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা দুপুরে খাবারের পর বড় আকারে আবার নামবো।

এর আগে দুপুর একটার দিকে হঠাৎ করেই তারা রাস্তায় নেমে রাস্তা দখলে নেন। এ সময় প্রেসক্লাব হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930