মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৫০০ টাকায় দেশেই ক্যান্সার শনাক্তকরণ!

স্বাস্থ ডেস্ক :

এবার বাংলাদেশের একটি গবেষক দল ঘোষণা দিয়েছে, রক্ত পরীক্ষার মাধ্যমেই মরণব্যাধি ক্যান্সার শনাক্ত করা সম্ভব। এই জন্য একটি প্রযুক্তি উদ্ভাবনেরও ঘোষণা দিয়েছে দলটি। প্রায় আড়াই বছরের চেষ্টায় উদ্ভাবিত ওই প্রযুক্তি ব্যবহার করে রক্তের যে কোনো পরীক্ষার মাধ্যমে ক্যান্সার সম্পর্কে আগাম বার্তা পাওয়া যাবে।

ক্যান্সার চিহ্নিত করার ওই গবেষণাটি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৫ জন গবেষকের একটি দল। আর এ যন্ত্রের মাধ্যমে খুব অল্প খরচে জানা যাবে, কোন ব্যক্তির শরীরে ক্যান্সার আছে আর কোন ব্যক্তি ক্যান্সারমুক্ত। এতে সময় লাগবে পাঁচ থেকে ১০ মিনিট, আর জনপ্রতি খরচ পড়বে ৫০০ টাকারও কম!

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক নন-লিনিয়ার অপটিক্স গবেষণায় ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

এই গবেষক দলের বাকি সদস্যরা হলেন- প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন, মনজ কান্তি বিশ্বাস, এনামুল হক প্রমুখ।

সাধারণত বেশিরভাগ সময় ক্যান্সার রোগ শনাক্ত হয় শেষ পর্যায়ে। ফলে অনেক ক্ষেত্রেই ডাক্তারদের তেমন কিছু করার থাকে না। বিশ্বে এখন পর্যন্ত এমন কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি, যার মাধ্যমে আগে থেকেই ক্যান্সার শনাক্ত করা যায়। তবে এই গবেষক দলের কারণে শুরুতেই ক্যান্সার দ্রুত শনাক্তের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হলো।

গবেষকদলের ভাষ্য, শাবিপ্রবির ল্যাবরেটরিতে ক্যান্সার আক্রান্ত মানুষের রক্তের সিরামে শক্তিশালী লেজার রশ্মি পাঠিয়ে নন-লিনিয়ার সূচক পরিমাপ করে নতুন এ প্রযুক্তিতে ক্যান্সার শনাক্ত করার কাজ শুরু হয়। বায়ো-কেমিক্যাল প্রক্রিয়ায় যে বাড়তি রিএজেন্ট ব্যবহার করতে হয় উদ্ভাবিত নতুন পদ্ধতিতে তা প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির বাইরে নতুন একটি পদ্ধতিতে রক্ত পরীক্ষা করে সম্ভাব্য ক্যন্সারের ভবিষ্যদ্বাণী করার একটি সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এ উদ্ভাবনী প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে শুধু ক্যান্সার রোগাক্রান্ত রোগীদের রক্ত নয়, অন্য যে কোনো স্যাম্পলের নন-লিনিয়ার ধর্ম খুবই সহজে সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হবে।

এ প্রযুক্তি উদ্ভাবনের মূল বিষয় ‘নন-লিনিয়ার অপটিকস’ বাংলাদেশে ১৯৯৭ সালে প্রথম যাত্রা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শাবিতে প্রথমে শিক্ষার্থীদের থিওরিটিক্যাল কোর্স আকারে বিষয়টি পড়ানো হত এবং পরে ধাপে ধাপে তা ক্যান্সার শনাক্তকরণে হাত দেয়া হয়েছে বলে জানান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান ড. ইয়াসমিন হক।

তিনি বলেন, ক্যান্সার শনাক্তকরণের এই গবেষণা প্রথমে দশজন সাধারণ এবং ৬০জন ক্যান্সার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে ক্যান্সার আক্রান্ত রোগীর রক্তের সেরামে একটা চেঞ্জ আসে। সেটা নন-লিনিয়ার অপটিকস ব্যবহার করে রক্ত পরীক্ষার মাধ্যমে আগে ভাগেই পূর্বাভাস পাওয়া যায়।

ক্যান্সার একটি ঘাতক রোগ। প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। ক্যান্সারের চিকিৎসা এতই ব্যয়বহুল যে, এর চিকিৎসায় অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় ঘাতক এ রোগের বিষয়টি ধরা পড়লে সিংহভাগ ক্ষেত্রে জীবন বাঁচানো সম্ভব। চিকিৎসা ব্যয়ও হ্রাস পায়।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশী বিজ্ঞানীদের আবিষ্কৃত পদ্ধতিটি চূড়ান্ত মূল্যায়নে গ্রহণযোগ্য হলে তা চিকিৎসাবিজ্ঞান তথা মানবকল্যাণে একটি বড় অবদান বলে বিবেচিত হবে।

এদিকে আগামী এক বছরের মধ্যে মানুষ এই প্রযুক্তির সুফল পাবে বলে জানান গবেষক দলের সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০