সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে রেকর্ড লোডশেডিং, ভোগান্তিতে মানুষ

প্রতিকী ছবি।

আকাশবার্তা ডেস্ক :

চৈত্রের তীব্র তাপদাহ, তার ওপর লক্ষ্মীপুরে রেকর্ড পরিমাণ লোডশেডিংয়ে নাভিশ্বাস ওঠেছে জনজীবনে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় জেলার কর্তাব্যক্তিদের ব্যর্থতার প্রশ্ন তুলেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখন শহর আর গ্রামে সমান্তরালে চলছে লোডশেডিং। জেলা শহরেও একই অবস্থা। তাহলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য এবং জেলা প্রশাসন কী দায়িত্ব পালন করছেন, এনিয়ে বিস্তর অভিযোগ সাধারণ মানুষের।

গ্রামে রাতের টানা লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়ালেখা এখন অনেকটা লাটে ওঠেছে। অপরদিকে দিনের অব্যাহত লোডশেডিংয়ে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ গ্রাহকরা এখন রশিকতা করে বলছেন, বিদ্যুৎ মাঝে মাঝে যায়না, বিদ্যুৎ এখন মাঝে মাঝে আসে।
শীতকালে যখন বিদ্যুতের ব্যবহার কম থাকে তখন লোডশেডিংয়ের পরিমাণ কম থাকে; গরমকালে যখন চব্বিশ ঘণ্টা বৈদ্যুতিক পাখা চালানোর প্রয়োজন হয়, তখন লোডশেডিংয়ের মাত্রা চরমভাবে বেড়ে যায়।

অপরদিকে দিনে অফিস-আদালত, কলকারখানা, দোকানপাট, সব একসঙ্গে খোলা থাকায় চাহিদামতো বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকলেও রাতে যখন এসব কিছুই খোলা থাকে না, তখন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ার কথা নয়। অথচ সন্ধ্যায় যখন ছাত্রছাত্রীরা পড়তে বসে আর শ্রমজীবী মানুষ দিনের পরিশ্রম শেষে রাতে একটু ঘুমাতে যায়, তখন বিদ্যুৎ অপ্রত্যাশিতভাবে দিনের মতোই আসা-যাওয়ার খেলায় মেতে ওঠে।

খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয় নোয়াখালীর চৌমুহনী গ্রীড থেকে। তারা তাদের জেলার চাহিদা বলবৎ রেখেই লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ করছেন। লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী জেলা চাঁদপুরে বিদ্যুতের অতটা লোডশেডিং নেই। সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে লক্ষ্মীপুরের সাথে কেন এমন বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের লোড ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম (কম) মো. সিরাজুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ২৪ মেগাওয়াট। যার ফলে বাধ্য হয়ে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে। তবে তিনি বলেন, চলতি বছরের ১৮ ডিসেম্বর নাগাদ রামগঞ্জে স্থানীয় পাওয়ার গ্রীডের কাজ সম্পন্ন হলে লক্ষ্মীপুরে লোডশেডিং একেবারে কমে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031