সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রেলের শত কোটি টাকার ভূমি বেদখল, উদ্ধারে উচ্ছেদ অভিযান

আকাশবার্তা ডেস্ক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের জমি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। রেলওয়ে ভূমি দখলে করে বানিজ্যিক প্রতিষ্ঠান থেকে কয়েকশ দোকান ঘর ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিলো অবৈধ দখলদাররা।

বুধবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন ২৮৭ শতক ভূমি উচ্ছেদের মাধ্যমে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহীনির সদস্যদের সাথে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শহরের ভানুগাছ সড়ক এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান।

এ সময় রেলওয়ের জমিতে অবৈধভাবে তৈরি করা বানিজ্যিক প্রতিষ্ঠান পাচঁ ভাই রেষ্টুরেন্ট ও তার পাশে মুক্তিযোদ্ধা কৃষি নার্সারিসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক পাকা ও টিনের তৈরী স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন। এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ এক জরুরী নোটিশের মাধ্যমে ২৭ নভেম্বরের বুধবারের মধ্যে অবৈধ্য স্থাপনা দোকান পাঠ ঘর বাড়ী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। ওই নোটিশে যারা হাল নাগাদ খাজনা পরিশোধ করেন নাই, তাদের হাল নাগাদ লাইন্সেস ফ্রি ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করে রশিদ সংগ্রহ করার অনুরোধ করেছিল।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বলেন, রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এই অভিযান শুরু করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ২ দশমিক ৮৭ একর বেদখলকৃত রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এসে বাধার মুখে পড়ে রেলের এস্টেট বিভাগের লোকজন। পরে তারা উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ওই জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে চলে যান। তখন সব আয়োজন সম্পন্ন করেও স্বার্থান্বেষী মহলের বাধায় উচ্ছেদ কার্যক্রম করতে পারেনি।

বুধবারে (২৭ নভেম্বর) এসে স্থানীয় প্রশাসনের সহায়তায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে রেলওয়ের কোটি কোটি টাকা দামের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বেদখমুক্ত করা হয়। তবে এবারের উচ্ছেদ অভিযানে মুক্তিযোদ্ধাসহ কারোই তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930