মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে শব্দ দূষণের কারণে বেসরকারি হাসপাতালের মাইকিং প্রচারণায় নিষেধাজ্ঞা

স্বাস্থ্য ডেস্ক :

ডাক্তারদের পক্ষে চেম্বার করার বিষয়ে মাইকে প্রচার-প্রচারণা না করার জন্য হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজী মালিকদের নিষেধাজ্ঞা দিয়েছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন। অতিরিক্ত শব্দ দূষণে জনস্বাস্থের জন্য ক্ষতিকর বিধায় এ নিষেধাজ্ঞা জারি করে জেলা স্বাস্থ্য বিভাগ।

তবে জেলা বেসরকারী হাসপাতাল সমিতির নেতারা বলছেন, মাইকিং করার জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দিলে আমাদের জন্য উপকার হতো।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় বেসরকারি হাসপাতাল রয়েছে ৩৩টি ও প্যাথলজী রয়েছে ৬৯টি। এসব ক্লিনিক/হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারদের পক্ষে সময়-অসময়ে মাইকিংয়ের মাধ্যমে শব্দ দূষণ হয়ে আসছে। যা জন স্বাস্থের জন্য ক্ষতিকর। সম্প্রতি জেলা ও উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় এধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য জনপ্রতিনিধিরা অনুরোধ জানিয়েছেন। তাই সভায় সর্ব সম্মতিক্রমে বেসরকারী হাসপাতাল ও প্যাথলজীতে আগত ডাক্তারদের পক্ষে মাইকিং না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

জেলা বেসরকারী হাসপাতাল ও প্যাথলজী মালিক সমিতির যুগ্ন-আহ্বায়ক তুহিন চৌধুরী জানান, রোগীদের সেবা প্রদানের জন্য ডাক্তারদের পক্ষে মাইকিং করার জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দিলে রোগী ও তাঁদের স্বজনরা উপকৃত হবে। কবে কোন চিকিৎসক সেবা দিবেন তা যদি রোগীরা আগে না জানে তাহলে তারা হয়রানির শিকার হবে। আমরাও ক্ষতিগ্রস্থ হবো।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, অতিরিক্ত শব্দ দূষণ রোধে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক ডাক্তারদের পক্ষে চেম্বার করার বিষয়ে মাইকে প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যানার, ফেষ্টুন, লিফলেট ইত্যাদির মাধ্যমে প্রচার-প্রচারণা করা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০