সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আগাম জামিন নিতে বিএনপি নেতারা হাইকোর্টে

আইন আদালত ডেস্ক :

সুপ্রিম কোর্টের সামনের সড়কে ভাঙচুরের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপি নেতারা। তাদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে তারা হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

বিএনপি চেয়াপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়াধাওয়ি হয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে বেশ কয়েকটি গাড়ি। দুপুর ১টার পর হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছোট ছোট দল এসে সম্মিলিতভাবে হাইকোর্টের দিকে এগোতে থাকে। তারা হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা অংশ নেন।

আদালতের মূল ফটকের সামনের রাস্তায় প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930